দেশ

ভাষা দিবসে শূন্য নো ম্যানস ল্যান্ড,হচ্ছেনা যৌথ ভাষা উৎসব

প্রতিবার একুশে ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল নো ম্যানস ল্যান্ডে দু’দেশের ভাষা প্রেমী,জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অস্থায়ী শহীদ বেদীতে মাল্যদান করে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে এই দিনটিকে উদযাপন করা হয়। তবে এবারের ছবিটা আলাদা ভাষা দিবস উদযাপন হল না নো ম্যানস ল্যান্ডে। দুই দেশে ভাষা দিবস পালন হলেও তা নো ম্যানস ল্যান্ডের কিছুটা দূরত্বেই পালন করা হল। এপারে স্থানীয় ছয়ঘড়িয়া পঞ্চায়েতের তরফে ভাষা দিবসের অনুষ্ঠান করা হয়। ওপারে বাংলাদেশের বেনাপোল সীমান্তেও নো ম্যানস ল্যান্ডের কিছুটা দূরত্বে পালন হচ্ছে ভাষা দিবস।
প্রতিবারের মত দু’দেশ যৌথ উদ্যোগে এই দিনটি পালন না হওয়াতে মন ভার ভাষা প্রেমী মানুষের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.