রাজনীতি

উত্তরকন্যা অভিযানে মিনাক্ষী মুখার্জীর নেতৃত্বে DYFI

উত্তরকন্যা অভিযানে মিনাক্ষী মুখার্জীর নেতৃত্বে DYFI।আজ দুপুর দুটোর সময় মিনাক্ষী মুখার্জীর নেতৃত্বে ডি ওয়াই এফ আই এর অভিযান শুরু হয়।মিছিলে ছিলেন ডি ওয়াই এফ আই এর নেতৃত্ব।আজ সকাল থেকেই ভীড় জমতে শুরু করে শিলিগুড়ির সেবক রোডে। তার আগে এক সভা অনুষ্ঠিত হয়।তার আগে এক ছোট সভায় উপস্থিত থেকে নিজেদের বক্তব্যে প্রকাশ করেন DYFI এর নেতৃত্ব।

মিনাক্ষী মুখার্জী জানান তৃণমূল কংগ্রেস এখন চোরেদের দল।সবার শেষে এখন মিড ডে মিলের খাবার চুরি করছে। কোনভাবেই চুরি রোখা যাচ্ছে না। তৃণমূল কংগ্রেস চাকরির টাকা এবং খাবারের টাকা চুরি করে নিজেদের পকেট ভরা শুরু করছে। আর বারেবারে নিজেদের ভান্ডার বাড়িয়ে তুলছেন।

মানুষকে বোকা বানাচ্ছেন তৃণমূল সরকার, আর আমরা লড়াই করছি সত্যের পক্ষে এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে। এদিন মিনাক্ষী মুখার্জী জানান এখানে আমাদের সমর্থকেরা নিজেদের টাকা জোগার করছেন অনেক কষ্ট করে,আর অনেক তৃণমূলের যুব নেতার বাড়িতে একশো কোটি টাকা পাওয়া গেছে।এর জবাব কে দেবে।

মুখ্যমন্ত্রী নিজে বলছেন অন্যায় করলে সাজা পাবেই আর নিজেই অনুব্রত মন্ডলকে এখনো মাথায় তুলে রেখেছন। তবে মানুষ এর জবাব দেবে। এদিন এয়ারভিউ মোড় থেকে মিছিল শুরু হয়ে উত্তরকন্যায় গিয়ে অভিযান শেষ করবে বলে জানা গেছে। মিনাক্ষী নিজে জানান আমরা এদের এখানে এসেছি টাকা তোলার জন্য। আর আমাদের লক্ষ এবারে তৃণমূল কংগ্রেসকে মাটিতে নামিয়ে দেওয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.