মালদহে , স্কুলের শিক্ষকদেরই মারধর পড়ুয়াদের ! ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক সংসদ , ঘটনায় ৯ জন পড়ুয়াকে চিহ্নিত করেছে । বাতিল করা হয়েছে , ওই ৯ পড়ুয়ার মাধ্যমিক পরীক্ষাও। পাশাপাশি শোকজ করা হয়েছে , দুই স্কুলের প্রধান শিক্ষককেও ।
বৃহস্পতিবার , উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য উত্তর দিনাজপুরের কর্ণজোড়ার সার্কিটের ৭ টি স্কুল পরিদর্শন করেন। তারপর সাংবাদিক সম্মেলন করে , অভিযুক্ত পড়ুয়াদের কড়া শাস্তির কথা ঘোষণা করেন । পাশাপাশি শাস্তির কথা ঘোষণা করেন ২ শিক্ষকেরও ।
চিরঞ্জিত ভট্টাচার্য জানান , মালদহের চামাগ্রাম হাই স্কুলে শিক্ষকদের মারধরের ঘটনায় , কামরিটোলা হাই মাদ্রাসার ৯ জন পরীক্ষার্থীর উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করা হবে। এবং এই ঘটনাতেই ২ স্কুলের প্রধান শিক্ষককেও শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন সংসদ সভাপতি । তিনি আরো জানান , এবারও যদি উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষদিনে পড়ুয়ারা পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর করে , তাহলে পরীক্ষার্থীদের এই কান্ডের জন্য কড়া শাস্তির মুখে পড়তে হবে স্কুলকে।
অভিযোগ , উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার আগে , পরীক্ষার্থীদের তল্লাশি চালাতে গিয়ে পরীক্ষার্থীদের হাতে আক্রান্ত হন বৈষ্ণবনগরের চামাগ্রাম হাই স্কুলের শিক্ষকরা। এই ঘটনায় আহত হয়েছেন , মোট ৬ জন শিক্ষক ।







