জেলা

ডেবরায় অঞ্চল ভিত্তিক কর্মী সম্মেলনে জোর তৃনমূলের

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

২০২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখীর চোখ করে এখন থেকেই প্রস্তুতি সারছে তৃনমূল। নেতাজী ইন্ডোরে তৃনমূলের কর্মী সম্মেলনে দলনেত্রী মমতা ব্যানার্জীর একাধিক নির্দেশিকার পর, সংগঠনকে মজবুত করতে তৎপর ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর।

নেতাজী ইন্ডোরে দলনেত্রী মমতা ব্যানার্জীর নির্দেশিকা ও বার্তাকে বুথ স্তরের কর্মীদের কাছে পৌঁছে দিতে ডেবরায় অঞ্চল ভিত্তিক কর্মী সম্মেলনে জোর দিলো তৃনমূল নেতৃত্ব। প্রতিদিন একাধিক অঞ্চলে প্রদীপবাবু অঞ্চলে গিয়ে বাছাই করা কর্মীদের মমতা ব্যানার্জীর বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি ভুতুড়ে ভোটার ধরার জন্য একাধিক নির্দেশিকা দেন।

ইতিমধ্যে বেশ কয়েকটি অঞ্চলে কর্মী বৈঠক সম্পন্ন করার পর এদিন বালিচক গার্লস স্কুলে ডেবরার ৫/১ অঞ্চলের বাছাই করা তৃনমূল নেতৃত্বদের নিয়ে সম্মেলন করেন। উপস্থিত ছিলেন ডেবরার তৃনমূল সভাপতি প্রদীপ কর, ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মন্ডল সহ ব্লকের একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব ও শাখা সংগঠনের নেতৃত্বরা।

প্রদীপবাবু বলেন, দলনেত্রীর নির্দেশে বুথ স্তরের তৃনমূল নেতৃত্বরা বাড়ী বাড়ী গিয়ে ভোটার লিষ্টের খতিয়ান যাচাই করে আগামী এক সপ্তাহের মধ্যে রিপোর্ট ব্লকে জমা দেবে, যা আমরা জেলা নেতৃত্বকে পাঠাবো। ডেবরায় তৃনমূলকে আরোও শক্তিশালী করতে জেলা ও রাজ্য নেতৃত্বের যা নির্দেশ তা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা তৈরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.