খেলাধুলা

দ্বিতীয়বার আইপিএল থেকে সরে দাঁড়ালেন হ্যারি ব্রুক, হতে পারে দুই বছরের নিষেধাজ্ঞা!

ইংল্যান্ডের তারকা ব্যাটার হ্যারি ব্রুক ফের একবার আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার জন্য ৬.২৫ কোটি টাকায় কেনা হলেও শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। আর এর ফলে তাকে দুই বছরের জন্য আইপিএল থেকে নিষিদ্ধ করা হতে পারে।

ব্রুকের নাম প্রত্যাহারের বিষয়টি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানায়, যা পরে দিল্লি ক্যাপিটালসের কাছে পৌঁছানো হয়। যদিও ব্রুক নিজে কোনো কারণ জানাননি, তবে তাকে ইংল্যান্ডের হোয়াইট-বল দলের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। ইংল্যান্ডের ব্যস্ত ক্রিকেট সূচির কারণে ওয়ার্কলোড ম্যানেজমেন্টও হতে পারে তার সিদ্ধান্তের কারণ।

আইপিএল সম্প্রতি নতুন নিয়ম চালু করেছে, যেখানে কোনো বিদেশি খেলোয়াড় নিলামে দল পেলে কিন্তু মৌসুম শুরুর আগে নাম প্রত্যাহার করলে তাকে পরবর্তী দুই বছরের জন্য নিষিদ্ধ করা হবে। শুধুমাত্র গুরুতর চোট বা চিকিৎসাজনিত কারণে এই নিয়মের ব্যতিক্রম করা হতে পারে।

২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অংশ নিলেও, সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি ব্রুক। ১১ ম্যাচে মাত্র ১৯০ রান করেছিলেন, যার মধ্যে কেবল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১০০ রানের ইনিংসটি উজ্জ্বল ছিল। এখন প্রশ্ন একটাই—এই সিদ্ধান্ত তার ভবিষ্যৎ আইপিএল ক্যারিয়ারের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.