নাম না করেই , করেছিলেন নিশানা । তবে এবার সরাসরি পেলেন উত্তর । শোভনের বৈশাখীর , পার্থকে তোপ , “শোভন বান্ধবীর জন্য দলের পদ ছেড়েছিল। আর আপনি!”
উল্লেখ্য , জেল মুক্তি হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। আর জেলে যাওয়ার আগে , পার্থর সাথে যে নাম জড়ানোয় , সব থেকে বেশি চর্চা শোনা গিয়েছিল , তাকে একেবারে খোলাখুলি ভাবে , বান্ধবী হিসেবে স্বীকার করতে গিয়ে নাম না করেই হয়তো নিশানা করেছিলেন শোভন – বৈশাখী কে ।
পার্থ অর্পিতার বিষয়ে বলতে গিয়ে বলেন , “লোকের ২টো বউ থাকতে পারে। আমার বান্ধবী থাকতে পারে না? যাঁরা এটা নিয়ে বিদ্রুপ করেছেন, তাঁদের প্রতি সহানুভূতি রইল।” উল্লেখ্য , পরে পার্থ খোলাখুলি ভাবেই বলেন , “অর্পিতা আমার বান্ধবী। তাতে অসুবিধে কী আছে? আপনারা যদি শোভন-বৈশাখীকে দেখাতে পারেন, তাহলে দেখাবেন। আরে এখানে দলে অনেককে খুঁজে পাবেন।”
আর পার্থর এই মন্তব্যেই এবার পাল্টা উত্তর বৈশাখীর । বৈশাখীর কটাক্ষ , “শোভন তার বান্ধবীর জন্য পদ ছেড়েছিল। আর উনি বান্ধবীর বাড়িতে টাকা জড়ো করে করেছেন। পার্থক্য আছে।” বৈশাখীর তোপ , ” এলআইসি ফর্মে তো আঙ্কেল, নিস হিসাবে পরিচয় দিয়েছিলেন। সংশোধনাগারে গিয়ে নিজেকে সংশোধন করেছেন। বন্ধু হয়ে দাঁড়িয়েছেন। উনি মানুষ না হলেও পুরুষ হয়েছেন তার জন্য সংগ্রামী অভিনন্দন।” বৈশাখীর কথায় , “হঠাৎ সাধু সেজে বলছেন স্ত্রী নেই বলে বান্ধবী। অপা, ইচ্ছেডানা। আগে স্ত্রী ছিল বলে ভাগ্নী পরিচয় দিতেন। এখন নেই বলে বান্ধবী।”







