শিলিগুড়ি ব্যস্ততম রাস্তায় গাড়ীর ওপর ভেঙে পড়লো গাছ।শিলিগুড়ি ভেনাস মোড়ের কাছে বিধান রোডে ঝড়ো হাওয়ায় একটি গাড়ীর ওপর ভেঙে পড়লো বিশাল আকৃতির একটি গাছ।অল্পের জন্য প্রাণে বাঁচলো সেই গাড়ী চালক থেকে শুরু করে পথ চলতি মানুষেরা।জানা গিয়েছে,সেই গাড়িটি সেবক রোড থেকে ভেনাস মোড়ের দিকে যাচ্ছিলো ঠিক সেই সময় ভেনাস মোড় পৌঁছানোর আগেই ঝড়ো হাওয়ার জেরে রাস্তার পাশে থাকা একটি গাছ ভেঙে পড়ে যায়।রাস্তার মাঝখানে থাকা লোহার ডিভাইডারের জন্যে প্রাণে বেঁচে যায় সেই গাড়ি চালক এবং পথ চলতি মানুষেরা।এরপর তড়িঘড়ি ভেনাস মোড়ে কর্মরত ট্রাফিক পুলিশ কর্মীরা পৌঁছে সেই গাড়ির চালককে বের করে।ঘটনার জেরে প্রচুর যানযটের সৃষ্টি হয় শহর জুড়ে।এরপর দমকলের কর্মীরা পৌঁছে গাছ কেটে সেই গাড়িটিকে বের করে।তবে ঘটনাস্থলে গাড়িটি কিছুটা অংশ ক্ষতি হয় এবং ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা যায়।
Read Next
November 7, 2026
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলের স্বপ্নপূরণে ২.৩০ কোটির BMW উপহার বর্ধমানের ব্যবসায়ীর!
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
November 5, 2026
মায়ের কবরের পাশেই নিজের শেষ ঠিকানা তৈরি! বিহারের মনজুরের কাহিনি ছুঁয়ে গেল বহু মানুষের মন
Related Articles
Check Also
Close
-
আবাস যোজনার টাকা ঢুকতেই বাড়ি বাড়ি চড়াও স্থানীয় তৃণমূল কর্মীরা!December 26, 2024







