জেলা

উত্তপ্ত সবং, পথ অবরোধে তৃনমূল, পরিদর্শনে মন্ত্রী

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
আজ দুপুর ১২.৩০ টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের সবং এর ৪নং দশগ্রাম গ্রামপঞ্চায়েতে ডেপুটেশনের নামে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ভাঙচুর, নথিপত্রে আগুন ও একাধিক বাইক ভাঙচুরের অভিযোগ উঠল ভারত জাকাত মাঝি পরগনা মহল এর বিরুদ্ধে।

যদিও পালটা অভিযোগ এনেছে ভারত জাকাত মাঝির নেতা মিঠুন মুর্মু। তিনি জানান, আজ ডেপুটেশন দেওয়ার কথা সেই মতো আমরা গিয়েছিলাম। ওরা নিজেরাই আমাদের মধ্যে লোক ঢুকিয়ে গ্রাম পঞ্চায়েত ভাঙচুর করে আমাদের সংগঠনকে বদনাম করছে।

ঘটনার জেরে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অতনু শিং জানান, ভারাত জাকাত মাঝি পরগনা মহল ও তার নেতা মিঠুন মুর্মু পরিকল্পনা করেই আমাদের গ্রাম পঞ্চায়েতের সমস্ত কিছু ভাঙচুর করেছে, ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে।

ইতিমধ্যে ওই অঞ্চল পরিদর্শনে গেছেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। ঘটনার তীব্র প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবী জানিয়ে সবং এ তৃনমূল কংগ্রেস স্থানে স্থানে পথ অবরোধ করেন। এদিন বিকেলে তেমাথানী বাজারে পথ অবরোধে নেতৃত্ব দিতে দেখা যায় সবং ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্সকে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পুরো সবং।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.