সংবাদ সূত্রে জানাগেছে , জয়া বচ্চনের জন্যেই নাকি শ্বেতা তাঁর স্বামীর ঘর করতে পারেননি। আর তাই দুই সন্তানকে নিয়ে পাকাপাকি ভাবে উঠেছেন বাবার বাড়িতে। ২১বছর বয়সেই দিল্লির ব্যবসায়ী নিখিল নন্দার সঙ্গে শ্বেতার বিয়ে পাকা করেছিলেন।মায়ের কথা শুনে নিয়েছিলেন শ্বেতা। তারপর ধুমধাম করে বিয়ে হয় শ্বেতা আর নিখিলের। এরপর তাঁদের দুই সন্তান হয় । কিন্তু সম্পর্ক নাকি মসৃণ ছিল না স্বামী এবং স্ত্রীর মধ্যে। দুই সন্তানের জন্ম হওয়ার কিছু দিনের মধ্যেই বাবা অমিতাভ বচ্চনের কাছে মুম্বই চলে আসেন শ্বেতা। শুধু যে চলে আসেন তা নয়, পাকাপাকিভাবে সেখানেই থাকতে শুরু করেন। শোনা যায়, বচ্চন পরিবারের মর্যাদা রক্ষার কারণেই নাকি অফিসিয়াল ডিভোর্সির তকমা নিতে আপত্তি শ্বেতার।
এছাড়াও সূত্রে জানাযায় , জয়া নাকি মেয়ের সংসারে অত্যাধিক নাক গলাতেন। যাঁর কারণে তাঁর সংসার ভেঙে ছারখার হয়ে যায়। এও নাকি শোনা যায়, জয়া-শ্বেতার সম্পর্ক নাকি অত্যন্ত খারাপ। যদিও বাইরে থেকে দেখলে তা মনে হয়না। অমিতাভের পৈতৃক বাড়ি ‘প্রতীক্ষা’ মেয়ে শ্বেতাকে লিখে দিয়েছেন অমিতাভ।







