বলিউড খ্যাতো ভাইজান অর্থাৎ সালমান খানের সিনেমা মানেই দর্শকমহলে উন্মাদনা থাকে চোখে পরার মতো। সেই একই উচ্ছ্বাস এবার দেখা যাচ্ছে ‘সিকান্দার’ সিনেমার মুক্তির আগে। ইতিমধ্যেই ভাইজান অনুরাগীদের তাক লাগিয়ে দিয়েছে সেকেন্দারের টিজার ও দুটি গান। এই আবহাওয়ার মধ্যে মুক্তি পেল এই সিনেমার টাইটেল ট্রাক। কতটা সাড়া পেল ‘সিকান্দারে’র টাইটেল ট্রাক?
ভাইজান সিনেমা বড় পর্দায় আসার আগে এখনো পর্যন্ত উন্মাদনার কমতি নেই চলচ্চিত্র প্রেমীদের মধ্যে। পাশাপাশি এখনো পর্যন্ত বক্স অফিস দাবাচ্ছে ভিকি কৌশল ও রশ্মিকা মান্দানা অভিনীত ‘ছাবা’। এবার ‘ছাবা’ সিনেমার জনপ্রিয়তার সঙ্গেই রশ্মিকা মান্দানা পর্দা কাঁপাচ্ছে সিকান্দার সিনেমায়। তার ওপর সামনেই আসছে খুশির ঈদ। সেই উৎসবের মরশুমে প্রকাশ্যে এলো ‘সিকান্দার’ সিনেমার টাইটেল ট্রাক ‘সিকান্দার নাচ্চে’। যেখানে দেখা যাচ্ছে নায়ক আর নায়িকা অর্থাৎ সালমান খান ও রশ্মিকা মান্দানা একটি ঈদ পার্টিতে গিয়ে দুজনে মিলে কোমর দোলাচ্ছে।
তাই এবার বলাই যায় ঈদের উৎসবের গানের তালিকায় সিকান্দার নাচ্চে গানটি অবশ্যই থাকছে। ভাইজান অর্থাৎ সালমান খানের এই সিনেমার এতগুলো চমক দেখার পর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে ‘সিকান্দারে’র ট্রেলার দেখার জন্য। পাশাপাশি অনুরাগী মহল অপেক্ষায় রয়েছে এই সিনেমা বড় পর্দায় দেখার জন্য। তবে এখনো পর্যন্ত সেই বিষয়ে নিয়ে রহস্যই রাখছে সিকান্দার টিম। আনুমানিকভাবে অনেকেই বলছে আগামী ৩০ শে মার্চ বড় পর্দায় দেখা যেতে পারে এই সিনেমা। তবে এই বিষয়টা এখনো পর্যন্ত নিশ্চিত করেনি সিনেমা নির্মাতারা। এই উন্মাদনা দেখে অনেকেই মনে করছে বড় পর্দায় বেশ ভালোভাবে জায়গা করে নেবে এই সিনেমা। তবে বাস্তবে বক্স অফিসে কতটা জায়গা করে নিতে পারে সিনেমা সেটা বোঝা যাবে ছবি মুক্তি পাওয়ার পর।







