অবশেষে শেষ হতে চলেছে সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর সহ পুরো বৈজ্ঞানিক টিমের মহাকাশ সফর। দীর্ঘ ৯ মাস ধরে উইলিয়ামস ও উইলমোরের পুরো টিমের ফেরার জন্য অপেক্ষায় দিন গুনেছে বিশ্ববাসী। এবার ভারতীয় বংশোদ্ভুদ মহাকাশচারী সুনিতা উইলিয়াম ফেরার আগেই আবেগপ্রবণ চিঠি পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পুরো বিশ্ব তাকিয়ে রয়েছে সুনিতা উইলিয়াম ও বুচ উইলমোর সহ তাদের পুরো বৈজ্ঞানিক টিমের অবতরণের জন্য। ভারতীয় কন্যা সুস্থভাবে পৃথিবীর মাটিতে অবতরণ করেছে সেই খবরের জন্য তাকিয়ে রয়েছে গোটা ভারতবর্ষ। এবার ভারতীয় বংশভূত মহাকাশচারীর শুভযাত্রা কামনা করে আবেগপ্রবণ চিঠি পাঠালেন নরেন্দ্র মোদি। প্রথমেই সুনিতা উইলিয়ামসের এই সফল যাত্রার জন্য শুভেচ্ছা জানিয়েছেন মোদি। এরপর তাকে ভারতের মাটিতে আসার জন্য আমন্ত্রণ জানায় সেই চিঠিতে। ভারতীয় কন্যাকে দেশের মাটিতে দেখতে অপেক্ষায় প্রহর গুনছে সকলেই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিঠিতে লিখেছেন, ‘আপনি যতই বহু মাইল দূরে থাকুন, আমাদের হৃদয়ের খুব কাছেই থাকবেন। এদেশের অন্যতম বর্ণময় কন্যাকে আমন্ত্রণ জানাতে পারলে তা এদেশের জন্য গৌরবের হবে।’







