মাত্র ৮ দিনের জন্য মহাকাশে পাড়ি দিয়েছিলেন নাসার নভোচারী সুনিতা উইলিয়াম ও বুচ উইলমোর সহ তার টিম। তবে ৮ দিনের সফর গিয়ে শেষ হলো ৯ মাসে। অনেক টানাপরেনের পর অবশেষে পৃথিবীর মাটিতে ফিরতে চলেছেন সুনিতা উইলিয়ামস।
অবশেষে মহাকাশে যাত্রা শেষ হলো ৯ মাসে গিয়ে। বহুদিন ধরে সুনিতা উইলিয়ামসকে ফেরানোর চেষ্টা করছে আমেরিকা সরকার ও নাসা। তবে যান্ত্রিক গোলযোগের কারণে এতগুলো মাস তাদের ফেরানো সম্ভব হয়নি। অবশেষে সমস্ত সমস্যা দূর করে নিরাপদে ফিরতে চলেছেন সুনীতা উইলিয়াম ও বুচ উইলমোর সহ তার পুরো টিম। ২০২৪ সালের ৫ জুন বোয়িং-এর স্টারলাইনার মহাকাশযানে করে যাত্রা শুরু করেছিলেন তারা। এই যাত্রা ছিল একটি পরীক্ষামূলক মিশন।তবে মহাকাশযানে অপ্রত্যাশিত কারিগরি সমস্যার কারণে এই যাত্রা দীর্ঘতম হয়।
এই পুরো সময়টায় উইলিয়ামস এবং উইলমোর পরীক্ষা-নিরীক্ষায় অংশ হয় ১৫০টিরও বেশি বৈজ্ঞানিক। স্পেসএক্স-এর ক্রু-৯ মিশনে তাদের অন্তর্ভুক্ত করা হয়। স্পেসএক্স ড্রাগন মহাকাশযানে তাঁরা ১৭ ঘণ্টার যাত্রা শেষে অবশেষে ফিরে আসতে চলেছেন তারা। নাসা জানিয়েছে ফ্লোরিডা উপকূলে বুধবার ভোর রাতে ৩:২৭ নাগাত উইলিয়ামস ও উইলমোর সহ পুরো বৈজ্ঞানিক দলের অবতরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের যাত্রার সাফল্য কামনায় প্রার্থনা করছে গোটা বিশ্ব।







