বিনোদন

ধর্ষণ মামলায় শর্তসাপেক্ষে জেল মুক্তি ছোট পর্দার তারকা আশিস কাপুর

চলতি মাসের শুরুতে ধর্ষনের অভিযোগে জেলবন্দী হয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আশিস কাপুর। এরপর অভিনেতাকে দিল্লির তিস হাজারি আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।এবার অবশেষে শুক্রবার শর্তসাপেক্ষে মুক্তি পেলেন তারকা। তবে চলবে পুলিশি তদন্ত।

গত আগস্টের শেষের দিকে এক মহিলা ধর্ষনের মতো গুরুতর অভিযোগ আনে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আশিস কাপুরের বিরুদ্ধে। অভিযোগকারীনি দাবি করেন, সম্প্রতি দিল্লিতে একটি হাউস পার্টিতে তিনি গিয়েছিলেন। সেখানেই যোগ দিয়েছেন এই ছোটোপর্দার তারকা। সেখানেই আচমকা ওই মহিলার ওপর চড়াও হয়ে জোর ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। এরপরেই ৩রা সেপ্টেম্বর সিসিটিভি ফুটেজ দেখার দিল্লি পুলিশ গ্রেফতার করে অভিনেতাকে। তারপর ৬ই সেপ্টেম্বর অর্থাৎ শনিবার দিল্লির এইমসে মেডিক্যাল পরীক্ষা হয় এরপরেই তাঁকে তিস হাজারি আদালতে হাজির। সেখানেই ১৪ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় ভারপ্রাপ্ত বিচারপতি।

তবে এবার আদালত জানিয়েছে পুলিশি তদন্তে অনেক গাফিলতি রয়েছে। অভিনেতা পুলিশি রিমান্ডে থাকার পরও তাঁর ফোন খতিয়ে দেখেনি তদন্তকারীরা। পাশাপশি অসঙ্গতি পাওয়া গেছে অভিযোগকারিণীর বয়ানে। প্রথমে তিনি জানিয়েছিলেন অনেকে মিলে তাঁকে ধর্ষণ করেছে। তবে পরে তিনি জানান শুধু মাত্র অভিনেতাই তাকে ধর্ষণ করে। এরপরেই ১০ই সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার তাকে জেল মুক্তি করা হয়। ছোটপর্দার এই তারকাকে ১ লক্ষ টাকার বন্ডে মুক্তি দেওয়া হয়। পাশাপশি তাকে সর্বদা তার মোবাইল ফোনটি লোকেশন সার্ভিস চালু রাখতে হবে। তবে এই ঘটনার তদন্ত করে পুলিশ জানার চেষ্টা করছে আসলে সেই দিন রাতে ঠিক কি ঘটেছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.