টলিউড ইন্ডাস্ট্রিতে বড় চমক নিয়ে আসছে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। গত বেশ কিছুদিন ধরেই সেই ইঙ্গিত পাচ্ছে বাংলার চলচ্চিত্র প্রেমীরা। এই সিনেমার নিয়ে একের পর এক সময় দিচ্ছে পরিচালক। এই সিনেমায় অনেক বড় বড় তারকাকে দেখা দিয়েছে। তবে প্রশ্ন উঠছে দেবকে কেন রাখা হয়নি সমস্ত বড় বড় তারকাদের মাঝে? এই আবহাওয়ার মধ্যেই ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ নিয়ে মন্তব্য করলেন নায়ক দেব। কোন সুর শোনা গেল নায়কের গলায়?
বেশিরভাগ সময় দেব আর জিতের মধ্যে বড় পর্দায় ছবির লড়াই হতেই দেখা যায়। তবে বেশিরভাগ সময় এরকম চিন্তা থাকলেও বাংলার চলচ্চিত্র প্রেমীরা কিন্তু দুই পৃথিবী মত সিনেমার মাধ্যমে দুজনের রাসায়নিক কিন্তু দেখতে পেয়েছে। সকলেই ভাবে তারা টলিউড ইন্ডাস্ট্রি দুজনের প্রতিপক্ষ। কিন্তু বাস্তবে সেটা একেবারেই নয় তা বারংবার বুঝিয়ে দিয়েছে বাংলার ২ সুপারস্টার। এবার সুপারস্টার জিৎ বড় চমক আনতে চলেছে পর্দায়। ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিনেমা নিয়ে রীতিমতো হইচই পরে গেছে চারিদিকে। ইতিমধ্যে এই সিনেমার প্রমোশনাল ভিডিও শুটিংয়ের এক্কেবারে পুলিশের খাকি উর্দিতে দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তারপর থেকে এই সিনেমা নিয়ে চর্চা যেন আরো বেড়ে গেছে।
তবে যেখানে প্রশংসা আছে সেখানে আবার সমালোচনাও রয়েছে। এই সিনেমাতে দেখা যাবে সুপারস্টার জিৎ, প্রসেনজিৎ চ্যাটার্জী, পরমব্রত চ্যাটার্জী, শাশ্বত চ্যাটার্জি, শুভাশিস মুখার্জি সহ একাধিক জনপ্রিয় মুখ। তবে সেখানেই দেখা পাওয়া যায়নি টলিউডের অন্যতম সুপারস্টার দেবকে? তাই সেই কারণে দর্শক মহলের প্রশ্ন উঠেছে। এই আবহাওয়ার মধ্যে এই সিনেমার নিয়ে ইন্সটাগ্রামে স্টরি দিয়েছেন অভিনেতা তথা প্রযোজক দীপক অধিকারী। কি আছে সেই স্টোরিতে? না না ভয় পাওয়ার কিছু নেই দেব বরাবরি রাজনৈতিক মহল হোক কিংবা চলচ্চিত্র মহল সব জায়গাতে তার সৌজন্যতার জন্য বেশ প্রশংসিত। এবারও তার অন্যথা হলো না। এই সিনেমার পোস্টার দিয়ে শুভেচ্ছা জানালেন অভিনেতা দেব। এই পোস্ট সামনে আসার পর দর্শকমহলে আরো প্রশংসিত হন নায়ক।







