রাজ্য

দীঘাতে জগন্নাথ মন্দিরের পাশাপাশি পর্যটকদের আরোও আকর্ষণ বাড়াচ্ছে ট্রেন রেস্তোরাঁটি

কাজের মাঝে কয়েক দিনের বিরতি সবাই চায়।আর সেই বিরতিতে ঘুরতে যাওয়া কথা মাথায় এলেই সবার আগে মনে আসে দীঘা-পুরী-দার্জিলিং এর কথা।
সেই ভ্রমন তালিকায় যদি কেউ সমুদ্রপ্রেমী হয় তাহলেও দীঘা এক অন্যতম স্থান।

অবশ্য ইতিমধ্যেই সেখানে অন্যতম আকর্ষণ জগন্নাথ ধাম তৈরি হচ্ছে। কিন্তু পর্যটকরা সেখানে গেলে পাবেন আরও বাড়তি পাওনা। জগন্নাথ ধামের পাশে পর্যটকদের কাছে নতুন আকর্ষণ বাড়াচ্ছে ট্রেন রেস্তোরাঁ।দিঘা স্টেশনের পাশে ও জগন্নাথ মন্দিরের খুব কাছাকাছি গড়ে উঠছে এক অভিনব এই ট্রেন রেস্তোরাঁ। দূর থেকে দেখলে মনে হবে এক ট্রেনের বগি। এক কামরা ট্রেনের বগিতেই তৈরি করা হয়েছে রেস্তোরাঁটি । ট্রেনের এক পরিত্যক্ত বগিকে নিয়ে এসে রাস্তার পাশে বানানো হয়েছে বিশেষ আকর্ষণীয় রেস্টুরেন্টি। দিঘায় এলে ট্রেন থেকে নেমেই এই বিশেষ বগির ট্রেনে উঠলেই নানা পদের খাবার পাবেন পর্যটকরা। ইন্ডিয়ান, চাইনিজ থেকে শুরু করে বাঙালি থালি, বিরিয়ানি – চিলি চিকেন, তন্দুরি আরও কত ধরনের সব ফাস্টফুড খাবার পাবেন এখানে। শীততাপ নিয়ন্ত্রিত এই এক বগির ট্রেনের কামরায় এ এক অন্য অনুভূতি।

এর পাশাপাশি জানা গিয়েছে, রেলের তরফ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। একদিকে সৌন্দর্যায়ন অন্যদিকে দিঘায় আগত পর্যটকদের জন্য নতুন আকর্ষণ। এক কামরার ট্রেনের বগিতে বসে একান্তে আলাপচারিতা করতে করতে খাবারের আশ্বাত নিতে পারবে দিঘায় আগত পর্যটকরা। ট্রেনে করে এখানে এলে স্টেশনের ঢোকার মুখেই এই অভিনব রেলের কামরা রেস্তোরাঁ দেখতে পাবেন।
এ দিকে, এই রেস্তোরাঁ উদ্বোধনের সঙ্গে-সঙ্গে মানুষদের ভিড় জমতে শুরু করেছেন।
এ প্রসঙ্গে রেল কর্তৃপক্ষ বলেন, “আমরা একটা অভিনব উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি।” আগত এক পর্যটক বলেন, “আমি এখানে খেতে এসেছিলাম। খুব ভাল খাবার।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.