রাজ্যশিক্ষা

নিট পরীক্ষায় আর গাফিলতি নয়, প্রশ্নপত্র পৌঁছে দেবে ভারতীয় বায়ুসেনা

নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় আর কোনও গাফিলতি বরদাস্ত করতে নারাজ কেন্দ্র। প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর এবার পরীক্ষার নিরাপত্তায় বড় পদক্ষেপ নেওয়া হল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নতুন নিট পরীক্ষার প্রশ্নপত্র নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকবে ভারতীয় বায়ুসেনা।

সম্প্রতি উচ্চপর্যায়ের বৈঠকে পরীক্ষার নিরাপত্তা নিয়ে আলোচনা করেন শিক্ষামন্ত্রী। এরপরই ‘হোল-অফ-গভর্নমেন্ট অ্যাপ্রোচ’-এর কথা তুলে ধরে তিনি জানান, ডাক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রক, রাজ্য সরকার এবং বায়ুসেনা একযোগে কাজ করবে। লক্ষ্য একটাই—স্বচ্ছ ও নির্বিঘ্ন পরীক্ষা আয়োজন।

জানা গিয়েছে, জুন মাসের আবহাওয়া ও নিরাপত্তাজনিত ঝুঁকি মাথায় রেখেই বায়ুসেনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আগে প্রশ্নপত্র পরিবহনের কাজ মূলত ডাক বিভাগ সামলালেও এবার অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে বায়ুসেনাকে যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ মে-র নিট পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল করা হয়। ঘটনায় একাধিক অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী এবার নতুন করে পরীক্ষায় বসবেন। পুরো প্রক্রিয়ার উপর নজর রাখছে প্রধানমন্ত্রীর দফতরও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.