রাজনীতিরাজ্য

শারীরিক অবস্থার উন্নতি, এমস থেকে ছুটি পেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

অগ্ন্যাশয়ে (প্যানক্রিয়াস) সমস্যা নিয়ে কলকাতার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি ছিলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে পরিস্থিতি জটিল হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় দিল্লির এমসে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। তবে এবার কি কলকাতার সাংসদ?

প্যানক্রিয়াসে সমস্যার জন্য অসুস্থ হয়ে পরেছিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরেই তাকে তড়িঘড়ি ভর্তি করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। তবে তার শারীরিক পরিস্থিতি ক্রমশ অবনতি হতে থাকে। সেই কারণে পরিবার ও নিজে প্রশ্ন নেতৃত্বের সিদ্ধান্তে প্রাক্তন বিচারপতিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় দিল্লির এমসে। সেখানেও মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা হয় তাঁর।

পাশাপাশি বিজেপি সাংসদের শরীর থেকে অতিরিক্ত ‘ফ্লুইড’ বের করা হয়। তবে বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। তার জন্য এরই মধ্যে হাসপাতাল থেকে ছুটিও পেয়েছেন সাংসদ। তবে এখনই কলকাতায় ফিরছেন না তিনি। এখন কিছুদিন দিল্লির বাসভবনেই বিশ্রাম করবেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.