আর কিছুদিন পরেই মহালয়া। অপেক্ষায় আর কয়েকটা দিন। তারপরেই মা আসছেন মর্তে। রাজ্য জুড়ে ছেয়ে রয়েছে মা এর আগমনের আমেজ। বাঙালিদের ক্ষেত্রে মহালয়ার ভোর মানেই রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে ‘মহিষাসুরমর্দিনী’ও তার সাথে চা। এবং এরপরেই রেডিও বন্ধ করে টিভির পর্দায় চোখ থাকে দর্শকের। বিভিন্ন চ্যানেলের তারকারা মহালয়ার উপহার নিয়ে হাজির হন। কিন্তু বাঙালীদের মনে দাগ কেটে যাবে এই বছরের চমক। প্রায় উনিশ বছর পর মহালয়ার অনুষ্ঠানে প্রত্যাবর্তন করছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়। এই বিষয় নিয়ে সকলেই খুব উৎসাহিত।
জানা গিয়েছে, কলকাতা পুরসভার বর্তমান মেয়র পারিষদ দেবাশিস কুমারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে চলেছে‘জাগো দুর্গা’। আগামী ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫ টায় মহাজাতি সদনে শুরু হতে চেলেছে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের অন্যতম প্রাপ্তি একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন কবীর সুমন, স্বাগতালক্ষী দাশগুপ্ত, সৈকত মিত্র, দেব চৌধুরী প্রমুখ এবং তাদের সাথে থাকছেন বিশিষ্ট বাচিক শিল্পী দেবাশিস বসু, মৌনীতা চট্টোপাধ্যায়রা। এ প্রসঙ্গে কবীর সুমন জানিয়েছেন,“এইদিনে আমরা বাংলা আধুনিক গান গাইব। আমি আমার তৈরি বাংলা গান গাইব, থাকবেন আরও অনেক শিল্পীরা।”একমঞ্চে আরতি মুখোপাধ্যায়ের সঙ্গে কবীর সুমনকে পাওয়া শ্রোতাদের কাছে উপহারের থেকে কম কিছু নয়।
অপর দিকে, ১৯ বছর পর মহালয়ার সঙ্গীতানুষ্ঠানে আরতি মুখোপাধ্যায়কে পাওয়া অনুরাগীদের জন্য পরমপ্রাপ্তি। তিনি জানিয়েছেন, “এই শহর আমার প্রাণের শহর, গানের শহর, মহালয়ার পুণ্য দিনে গান গাইতে আসছি সত্যি খুব ভালো লাগছ







