অফবিট

আটকে যাবে যৌবন আসবে না বার্ধক্য: যুগান্তকারী আবিষ্কার বিজ্ঞানীদের

যদি কখনো শোনেন বার্ধক্যকালে আপনি ফিরে যেতে পারেন যৌবনে তাহলে আপনার প্রতিক্রিয়া কেমন হবে? নিশ্চয়ই ভাবছেন এ কেমন অবাস্তব কথা! কিন্তু ভবিষ্যতে হলেও হতে পারে এই অসম্ভব সম্ভব। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন পার্শিয়াল সেলুলার রিপ্রোগ্রামিং যার মাধ্যমে রূপকথা হয়ে উঠতে পারে বাস্তব। এই প্রক্রিয়া ইঁদুরের ওপর সফল ভাবে প্রয়োগ করা হয়েছে। একটি বয়স্ক ইঁদুরের কোষে এই প্রক্রিয়া স্থানান্তরিত করে ইঁদুরের কোষটিকে তরুণ কোষে রূপান্তরিত করা গেছে। শিশু তারুণ্য নয়, আনা সম্ভব হয়েছে হারিয়ে যাওয়া দৃষ্টিশক্তিও। আংশিক রিপ্রোগ্রামিং’ পদ্ধতি ব্যবহার করে তাদের চোখের ক্ষতিগ্রস্ত রেটিনার কোষগুলো মেরামত হয় যার ফলে অন্ধ ইঁদুরগুলির দৃষ্টিশক্তি আগের অবস্থায় ফিরে আসে। দৃষ্টিশক্তি ছাড়াও ইঁদুর গুলি ফিরে পেয়েছে পেশীর কার্যক্ষমতা ও হারিয়েছে বার্ধক্যজনিত সমস্যা।

পার্শিয়াল সেলুলার রিপ্রোগ্রামিং পদ্ধতিতে মূল ভিত্তি হলো ‘ইয়ামানাকা ফ্যাক্টরস নামে চারটি প্রোটিনের উপস্থিতি। এর মাধ্যমে কোষের বার্ধক্য মুছে গিয়ে তারুণ্য ফিরে আসে।এই পদ্ধতিতে কোষের নিজস্ব পরিচয় ও কার্যকারিতা অক্ষুণ্ণ রেখেই জৈবিক ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোরানো সম্ভব হয়েছে। যদিও মানুষের ওপর এর প্রয়োগে অনেক দেরী এই গবেষণার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.