খ্যাতনামা সঙ্গীতশিল্পী হিমেশ রেশামিয়ার বাবা বিখ্যাত সঙ্গীত পরিচালক বিপিন রেশামিয়া মাত্র ৮৭ বয়সে গতকাল(বুধবার) রাত ৮:৩০মিনিট -এ তিনি প্রয়াত হন।বিপিন রেশামিয়া শ্বাসকষ্টে ভুগছিলেন। তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়।
বার্ধক্যজনিত কিছু স্বাস্থ্য সমস্যাও তাঁর ছিল। আজ ওশিওয়ারা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ভিপিন রেশামিয়াই প্রথম কনসার্ট এবং চলচ্চিত্র সঙ্গীতে সিনথেসাইজার/ক্যাসিও চালু করেছিলেন। সলমন খানের একটি সিনেমার জন্যও সঙ্গীত পরিচালনা করেন বিপিন রেশমিয়া।
বিপিন রেশামিয়া হিমেশের বাবা হওয়ার পাশাপাশি তাঁর গুরুও ছিলেন । একাধিক সাক্ষাৎকারে বিপিন বলেছিলেন যে নিজের ছেলের সঙ্গীত প্রতিভার কারণে তিনি গর্ববোধ করেন। অল্প বয়স থেকেই সঙ্গীতের প্রতি ছেলের ঝোঁকের কথাও জানাতেন। যে কারণে তিনি নিজের পেশার থেকেও বেশি হিমেশকে শেখানোর দিকে নজর দেন। সলমন খানের একটি সিনেমার জন্যও সঙ্গীত পরিচালনা করেন বিপিন রেশমিয়া। সেখানেই প্রথম সলমনের সঙ্গে হিমেশের আলাপ হয়। হিমেশের সঙ্গীতজ্ঞান সলমনকে মুগ্ধ করে। এরপরই সলমনের ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’ ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্ব পান হিমেশ রেশমিয়া। এরপরই হিমেশ রেশমিয়ার সঙ্গীত সফরের পথপ্রদর্শক হয়ে ওঠেন বলিউডের ‘ভাইজান’। সূত্রে খবর







