বিনোদন

৪৮ ঘন্টাও পার হতে পারে নি, তার আগেই বিচ্ছেদ পরী-রাজের, হাসপাতালে ভর্তি পরী ও তার ছেলে রাজ্য !

নিজস্ব সংবাদদাতা : একদিন আগেই, স্বামী শরিফুলের সাথে পরীর একটা মিষ্টি ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে। কিছুটা সময়ের পর হলেও তারা একসঙ্গে হয়েছিল। তাদের একমাত্র ছেলের জন্মদিন একসাথে উদযাপন করেছিল । তাদের আলিঙ্গন করা ছবি পোস্ট হওয়ার পরপরই, নায়িকা ফেসবুকে এক নতুন ছবি পোস্ট করে। সেই ছবিতে রয়েছে ছেলে রাজ্যের সাথে পরীর হাত, যেখানে স্যালাইনের ইনঞ্জেকশন ফোটানো রয়েছে। এমনকি দুইজনেই দুজনের হাত ধরে রেখেছে।ধুম জ্বরের কারণে তাদের দুজনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ছবি পোস্ট হওয়ার সাথে সাথেই সকলের মধ্যে তৈরি হয়েছে এক নতুন উদ্বিগ্ন। অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, “দু’জনে সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি।” কিন্তু এত কিছুর মধ্যে সবার মনেই একটা প্রশ্ন রাজ কোথায়? সংবাদ মারফত জানা গিয়েছিল যে, তারা তাদের সমস্ত মান-অভিমান ভুলে গিয়ে একে অপরের কাছে এসেছে।

পরীমণির ঘনিষ্ঠ সূত্রে খবর যে রাজ তার নিজের বাড়িতে ফিরে গিয়েছিলেন । তারা কিছু অন্তরঙ্গ ছবিও তুলেছিল একটি নির্দিষ্ট উপলক্ষকে কেন্দ্র করে। সেই সময় তারা একসঙ্গেই ছিল। সূত্র বলেছে,তাদের কাছাকাছি আসার আর কোন সম্ভাবনা নেই। সূত্রের খবর, সম্প্রতি শরিফুল বলেছেন যে , তার কাছে ছেলের আগে তার বউ। নিজেকে সম্পূর্ণ শুধরে নেওয়ার চেষ্টাও তিনি করছেন। তারপরেই রাজ-পরীর কিছু সুন্দর মুহূর্ত সংবাদমাধ্যমের দ্বারা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। কিন্তু এসবের পরেও, সব আবার যেই কি সেই অবস্থাতেই রয়েছে ।পরী তার ছেলেকে নিয়েই রাজের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে।আর তারপরেই নায়িকা তার একমাত্র ছেলে রাজ্যকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই দুইয়ের মধ্যে কোন সম্পর্ক আছে কিনা তা জানার জন্য অপেক্ষা করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.