বিনোদন

এবার ঐশ্বর্যকে কপি করলেন কৃতি শ্যানন, সমালোচনার ঝড় নেটপাড়ায়

বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি, সম্প্রতি পেয়েছেন জাতীয় পুরস্কারও। এখন যেন তার গোল্ডেন পিরিয়ড। একের পর এক কাজে আসছে সফলতা। ‘হিরোপন্তি’ ছবি দিয়ে বলিউডে পা তাঁর এবং ‘মিমি’ ছবিতে তাঁর অভিনয় মন কেড়েছে সকল দর্শকের। কথা বলছি বলিউডের গ্ল্যামার কুইন কৃতি শ্যাননকে নিয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘দো পাত্তি’। যেখানে তাঁকে প্রথমবার ডাবল রোলে দেখা গিয়েছে। তাঁর একটি চরিত্রের নাম সৌম্য আর অপর চরিত্রের নাম শৈলী। ছবিটিতে আরও অভিনয় করেছেন কাজল এবং শাহির শেখকে।

কিছুদিন আগেই এই ছবির একটি গান মুক্তি পায়। যেটা নিয়েই শুরু হইচই। দর্শক মহলে চলছে চর্চা তিনি নাকি ঐশ্বর্য রাই বচ্চনকে কপি অর্থাৎ নকল করছেন। আসল ব্যাপারটা হলো তাঁর ছবির ঐ গানের ভিডিওতে তাঁর নাচ। যা নাকি ঐশ্বর্যের নকল। বেশ কয়েক বছর আগে ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত একটি ছবি মুক্তি পায় ‘ধুম ২’ । সেই ছবিতে একটি গানে ঐশ্বর্যের পারফরমেন্স আর দো পাত্তি ছবির  ‘আঁখিয়ো দে কোল’ গানে কৃতির পারফরমেন্স নাকি একই বলে মনে করেছেন বহু দর্শক। তা নিয়ে চলছে সমালোচনা। তবে তাকে নিয়ে সমালোচনা এই প্রথম হচ্ছে না। এর আগেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও অনেক সমালোচনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.