বিনোদন

সুখবর ! বাবা হলেন অনুরাগের ছোঁয়া খ্যাত অভিনেতা অভ্রজিত্‍ !

নিজস্ব সংবাদদাতা : পুজোর আগে সুখবর দিলেন অভিনেতা। বাবা হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অভ্রজিত্‍ চক্রবর্তী।বর্তমানে তাঁকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সূর্যের কাকার চরিত্রে দেখা যাচ্ছে। সোমবার সকালে অভ্রজিত্‍ ও তাঁর স্ত্রী রিনিকা সাহার কোল জুড়ে এল ফুটফুটে পুত্র সন্তান।নিজের সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর সবার সঙ্গে ভাগ করে নিলেন অভ্রজিত্‍। তিনি লিখলেন, ‘সকালে আমাদের ঘরে এক পুত্র সন্তান এসেছে, আমরা আশীর্বাদ ধন্য।’

মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন বলে , জানিয়েছেন অভিনেতা। পাশাপাশি শুভেচ্ছা বার্তার জন্য সকলকে ধন্যবাদও জানান তিনি। অভ্রজিতের স্ত্রী রিনিকা ধারাবাহিকে সহ পরিচালনা করেন। সিরিয়ালের সেট থেকেই দু’জনের আলাপ, বন্ধুত্ব ও প্রেম। গত বছরই বিয়ে করেন দুজনে। আর এবার বছর ঘুরতে না ঘুরতেই তাঁদের সংসারে এল নতুন সদস্য।

‘অনুরাগের ছোঁয়া’র পাশাপাশি ‘কে আপন কে পর’, ‘এই পথ যদি না শেষ হয়’, গ্রামের রাণী বীণাপাণি-র মতো অসংখ্য জনপ্রিয় মেগায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে অভ্রজিতের। সম্প্রতি জিতের ‘চেঙ্গিজ’ ছবিতেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.