বিনোদন

বিপর্যয়ের মুখে ‘সিটাডেল’: অনিশ্চিত ভবিষ্যৎ, ধাক্কা খেলেন প্রিয়াঙ্কা চোপড়া

আমাজন প্রাইম ভিডিওর স্পাই সিরিজ ‘সিটাডেল’, যেখানে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং রিচার্ড ম্যাডেন মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন, আবারও বড়সড় ধাক্কা খেল এই সিরিজ।

রুশো ব্রাদার্সের প্রযোজনা সংস্থা এজিবিও-র তৈরি এই সিরিজটি আন্তর্জাতিক স্পিন-অফের মাধ্যমে একটি সংযুক্ত বিশ্ব তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু, হলিউড রিপোর্টারদের, ভেতরের খবর অনুযায়ী, নির্মাতারা সিরিজের বর্তমান রূপ নিয়ে খুশি নন। পূর্বে অ্যামাজন এমজিএম স্টুডিওজের প্রাক্তন প্রধান জেনিফার সালকের হঠাৎ পদত্যাগ এই অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলেছে।
শুরু থেকেই ‘সিটাডেল’ বাজেট ছাড়ানো, সৃজনশীল দ্বন্দ্ব এবং প্রোডাকশন লেট এর মতো সমস্যার সম্মুখীন হয়েছে। এখন, এর ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে। ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজন, যা মূলত ২০২৫ সালের মুক্তির কথা ছিল, তা ২০২৬ সালে পিছিয়ে দেওয়া হয়েছে।

একই সঙ্গে, অ্যামাজন এমজিএম সমস্ত স্পিন-অফ প্রকল্পের কাজ স্থগিত করেছে। সূত্র অনুযায়ী, অ্যামাজন এমজিএম ‘সিটাডেল’ সিজন ২-এর যা দেখেছে, তাতে তারা সন্তুষ্ট নয়। যদিও ওটিটি এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করেনি, তবে সূত্র বলছে, স্টুডিও যদি আরও পরিবর্তনের দাবি জানায়, তবে বিলম্ব আরও বাড়তে পারে। ইতিমধ্যেই শুটিং শেষ হয়ে গেছে। এই অস্থিরতার মধ্যে, জেনিফার সালকে, যাঁর আমলে ‘সিটাডেল’ অ্যামাজন এমজিএম স্টুডিওজের অন্যতম বড় বাজি ছিল, তিনি পদত্যাগ করেছেন। সালকে, রুশো ব্রাদার্সকে নিয়ে এসে এই সিরিজটিকে অ্যামাজনের জেমস বন্ডের উত্তরসূরি হিসেবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এখন, সিরিজের ভবিষ্যৎ আরও অনিশ্চিত দেখাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.