দিল্লির বিবেক বিহারে সম্প্রতি একটি মৃত দেহ উদ্ধারে ছড়াচ্ছে চাঞ্চল্য। বিছানার ভেতর থেকে মহিলার মৃতদেহ উদ্ধারে বাড়ছে জল্পনা।
পুলিশ সূত্রে খবর, বিবেকানন্দ মিশ্র নামে এক ব্যক্তির বাড়ি থেকে দুর্গন্ধ আসার কথা পুলিশকে জানানো হয়েছিল। পুলিশ সেই সূত্র মারফত ঘটনা স্থলে পৌঁছোলে, দেখে সে ঘটনাস্থলে একটি বিছনার ভিতর ব্যাগে কম্বল মোড়ানো মহিলার মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।
এই ঘটনায় ডিসিপি নেহা যাদব জানান, “আমরা ৪টা ৩৭ মিনিটে একটা ফোন পাই যে একটি বাড়ি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। বাড়িটির নম্বর ১১৮ এ, সত্যম এনক্লেভ, ঝিলমিল কলোনি। এগুলো বিবেক বিহারের ডিডিএ ফ্ল্যাট। বাড়িটির মালিকের নাম বিবেকানন্দ মিশ্র, বয়স ৫০-৬০ বছর।” পাশাপাশি আরো বলেন, “বাড়ির ভেতরে একটি ব্যাগের মধ্যে একজন মহিলার অক্ষত মৃতদেহ পাওয়া গেছে, যেটি একটি কম্বল দিয়ে মোড়ানো ছিল। ব্যাগটি একটি বাক্সের ভেতরে ছিল এবং তার উপরে একটি ধূপকাঠি জ্বলছিল। মৃতদেহটি এখনও শনাক্ত করা যায়নি। এখনও কাউকে ধরা যায়নি, তবে আইনি প্রক্রিয়া চলছে।” পাশাপাশি পুলিশ সূত্রে আরও জানা যায়, পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছেছিল তখন ওই বাড়িটি বাইরে দিয়ে বন্ধ ছিল এবং রক্তের ছাপ পিছনে দরজার সামনে দেখা গেছিল।







