জেলা

শব্দবাজি ফেটে ভেঙেছে বাসের জানলার কাচ!স্তব্ধ ২৬-সি রুটের বাস চলাচল

একদিকে যখন শ্যামাপূজা ও দীপাবলির আনন্দে মজে আপামর জনসাধারণ তখনই শব্দবাজির তাণ্ডবে বাস স্ট্যান্ডে দাঁড়ানো একটি বাসের জানলার কাচ ভেঙে যায়, ফলে ২৬-সি রুটের বাস চলাচল স্তব্ধ। ঘটনাটি ঘটেছে জগত্‍বল্লভপুর-বনহুগলি রুটে।

সোমবার রাতে হাওড়ার জগত্‍বল্লভপুরে ২৬-সি বাসস্ট্যান্ডের পাশ দিয়ে একটি বাড়ির লোকজন কালীর বিসর্জন করতে যাচ্ছিলেন।অভিযোগ, সেই সময় প্রচুর শব্দবাজি ফাটানো হয়। হঠাৎই একটি বাজি ফাটানোর সময় রাস্তার একটি পাথর ছিটকে দাঁড়িয়ে থাকা বাসের উইন্ডস্ক্রিনে পড়ে গিয়ে ওই বাসের কাঁচ ভেঙে যায়।এরপর ওই বাড়ির লোকজনের সঙ্গে বাসকর্মীদের মধ্যে শুরু হয় তুমুল গন্ডগোল। পরবর্তীকালে বাসমালিক পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানালেও পুলিশের তরফ থেকে কোনোরকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে বাসমালিক এবং কর্মীরা মঙ্গলবার সংস্লিষ্ট রুটে সমস্ত বাস চলাচল বন্ধ করলেন।

এ প্রসঙ্গে সঞ্জয় শাসমল নামে এক বাসমালিক অভিযোগ জানিয়ে বলেন, ”বিভিন্ন রকমের শব্দবাজি ফাটানো হচ্ছিল। গাড়ির কাচ ভাঙল। প্রতিবাদ করতেই আমাদের উপর চড়াও হল লোকজন! এ নিয়ে পুলিশকে জানিয়েছিলেন। কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি তারা”।

মঙ্গলবার সকাল থেকে বাস চলাচল বন্ধ হওয়ার দরুন যাত্রীরা এসে অপেক্ষা করে করে অন্যান্য গণপরিবহণ যেতে বাধ্য হন।ফলে কার্যত হয়রানিতে পড়েছেন নিত্যযাত্রীরা। এ প্রসঙ্গে সঞ্জয় বলেন, “ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে জগত্‍বল্লভপুর-বনহুগলি ২৬-সি রুটের সমস্ত বাস চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। আমি জানি, আমাদের এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। কিন্তু আমাদের কিছু করার নেই”।

অন্য দিকে, এই ঘটনায় পুলিশ জানিয়েছে, “সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ঠিক ভাবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.