২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বড় পদক্ষেপ । ব্রিগেডে পাঁচ লক্ষ ভক্তের কন্ঠে গীতা পাঠের আয়োজন। প্রায় দুই বছর পর আবারো ব্রিগেডে গীতা পাঠের আয়োজন করা হয় রবিবার । এদিন ব্রিগেডের মাঠে উপস্থিত হন কয়েকশো সাধু সন্তু । পাশাপাশি উপস্থিত ছিলেন বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। তবে বাগেশ্বর ধাম বলেই বেশি জনপ্রিয় তিনি ।
রবিবার ব্রিগেডের মঞ্চে উপস্থিত হয়ে হিন্দু রাষ্ট্র নিয়ে মুখ খুলতে দেখা যায় বাগেশ্বর ধামকে । বাংলাকে এক জোট করার বার্তাও দেন তিনি। বাগেশ্বর ধাম বলেন , “প্রদেশ যখন এক হয়, তখন দেশ তৈরি হয়। তাই বাংলার হিন্দুদের উদ্দেশে আমার বার্তা, আপনারা যখন এক হবেন তখনই ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হবে।”
পাশাপাশি ব্রিগেডের মঞ্চ থেকে ভরতপুরের নিলম্বিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধেও তোপ দাগলেন তিনি । প্রায় ২৪ ঘন্টা আগে অর্থাৎ শনিবার বেলডাঙায় জাতীয় সড়ক ১২-এর পাশের একটি খোলা জায়গায় ‘বাংলার বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর করেন হুমায়ুন কবীর । আর তার পর দিন রবিবার ব্রিগেডের মঞ্চে গীতা পাঠের আয়োজন । এদিন হুমায়ুনের বিরুদ্ধে বাগেশ্বর ধাম বলেন, “যাঁরা এক সময় ভারতে আক্রমণ চালিয়েছিল, তাঁদের নামাঙ্কিত এই দেশে কি কোনও কিছু তৈরি করা উচিত? আমাদের মাথায় রাখতে হবে এটা বাবরের দেশ নয় রঘুবরের দেশ।”







