খেলাধুলা

চূড়ান্ত আর্থিক দোলাচলে মহামেডান! বেতন না পেয়ে ক্ষোভে ফুঁসছেন ফুটবলার-ক্রিকেটাররা

শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী মহামেডান স্পোর্টিং ক্লাব কার্যত এক গভীর আর্থিক সংকটে ডুবে গিয়েছে। ক্লাবের অন্দরে এখন এক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় চরম ক্ষোভে ফুটছেন ফুটবলার ও ক্রিকেটাররা। শুধু তাই নয়, ক্লাবের ভবিষ্যত নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। একাধিক বৈঠক, প্রতিশ্রুতি—তবু বেতন নয়, মেলে না কোনও স্থায়ী সমাধান।

ফুটবল বিভাগের সঙ্গে সঙ্গে সমস্যার মুখে পড়েছে ক্রিকেট শাখাও। এমনকি ইনভেস্টর শ্রাচি গ্রুপ ক্লাব কর্তৃপক্ষকে দায়ী করে এফএসডিএল-কে চিঠি পাঠিয়েছে, যেখানে তারা জানিয়ে দিয়েছে, শেয়ার হস্তান্তর না হওয়ায় আর কোনও দায় নিতে নারাজ। তার জবাব না এলে আগামী মরশুমে ক্লাবের আইএসএল খেলা অনিশ্চিত। পরিস্থিতির গুরুত্ব বুঝেও কোনও কার্যকর পদক্ষেপ করতে পারছেন না কর্তারা।

অন্যদিকে ক্রিকেটারদেরও বেতন বাকি বহুদিনের। সূত্রের খবর, মরশুমজুড়ে মাত্র পনেরো থেকে কুড়ি শতাংশ টাকা মিলেছে। পি.সেন ফাইনালের পর থেকেই বন্ধ অনুশীলন, এবং এখন লাল বলের চ্যাম্পিয়নশিপ খেলতেই নারাজ একাধিক ক্রিকেটার। টানা প্রতিশ্রুতি আর অপেক্ষায় ক্লান্ত ক্রিকেটাররা বলছেন, আর ধোঁকা নয়।

এদিকে সুপার কাপের আগে ফুটবলারদের অনুশীলনে ফেরার অনুরোধ জানানো হলেও তারা স্পষ্ট জানিয়েছেন, বকেয়া এক মাসের বেতন ও দুই মাসের ভাতা না পেলে তারা মাঠে নামবেন না। বারবার প্রতিশ্রুতি দিয়েও কেন বাস্তবায়ন হচ্ছে না, উঠছে সেই প্রশ্ন। ক্লাবের অস্তিত্ব এখন কার্যত ঝুলন্ত অবস্থায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.