চাকরিরাজ্য

চাকুরি হারা শিক্ষকদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে বিজেপির পথ অবরোধ

চাকুরি হারা শিক্ষকদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে বিজেপির পথ অবরোধ, বিক্ষোভ।এদিন নদীয়া রানাঘাট রামনগর অঞ্চলে আইসতলা কৃষ্ণচূড়া মোড় এর কাছে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। প্রসঙ্গত গতকাল সারা রাজ্য জুড়ে ডিআই অফিস অভিযান করেছিল যোগ্য শিক্ষকরা সেখানেই কসবাতে পুলিশ বেধড়ক মারধর করে শিক্ষকদের বিভিন্ন জায়গায় হয় লাঠিচার্জ তারই প্রতিবাদে আজ রানাঘাট রামনগর অঞ্চলে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন রানাঘাট দক্ষিন সাংগঠনিক জেলার বিজেপির জেলা সভাপতি তথা রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় নিজে উপস্থিত থেকে অবরোধে সামিল হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.