বীরভূমের রাজনীতিতে অন্যতম প্রাসঙ্গিক নাম বলতে সব সময় উঠে আসে অনুব্রত মণ্ডলের নাম। অন্যদিকে বিশ্বখ্যাত নাম রয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন ও প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের। খেলার ময়দানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে অনেক সময় রয়েল বেঙ্গল টাইগার বলা হয়। এমনকি রাজনীতির ময়দানে বীরভূমের কেষ্টকেও অনেক রাজনৈতিক নেতা বাংলার বাঘ বলে সম্বোধন করেছে। তাহলে কি এবার শান্তিনিকেতনের মাটিতে একই মঞ্চে দেখা যাবে বাংলার এই দুই বাঘকে?
বরাবর বীরভূমে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বন্দ্ব সামনে এসেছে। তবে কেষ্টকে ছাড়া বীরভূমে ২৪শে নির্বাচনে ভালো কল করায় দল খুব একটা অবহেলা করছে না কাজল শেখকে। তবে জেল মুক্ত হওয়ার পর অনুব্রত মণ্ডলকে ধীরে ধীরে সক্রিয় রাজনীতিতে ফিরে আসতে দেখা যাচ্ছে। এবার তারই অনুপ্রেরণায় শান্তিনিকেতনে অনুষ্ঠিত হতে চলেছে রবীন্দ্রজয়ন্তী। সেই অনুষ্ঠানেই এবার দেখা যাবে বিভিন্ন চমক।
এই রবীন্দ্রজয়ন্তী উদযাপন করতে বোলপুর পৌরসভার পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডাকবাংলো ময়দানে সে অনুষ্ঠানে আয়োজন চলছে জোড়কদমে। সেই অনুষ্ঠানে মঞ্চ আলো করে উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বেসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই অনুষ্ঠানে বাংলার দাদাকে সম্বর্ধনা করবে বোলপুর পুরসভা ও বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থা। সেই মঞ্চেই থাকার সম্ভাবনা দেখা গিয়েছে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডলের। এই অনুষ্ঠান হবে ২৫ বৈশাখ ঘড়ির কাটায় দুপুর ঠিক ৩টে নাগাদ।
এপ্রসঙ্গে বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ জানিয়েছেন, “সৌরভ বোলপুর আসছেন আমরা খুব খুশি। পুরোটাই হচ্ছে বোলপুর পুরসভার উদ্যোগে। এত বড় একজন মানুষকে আনতে পেরে আমরাও খুশি। আমাদের মুখ্যমন্ত্রী তো খেলার দিকে বিশেষ নজর রেখেছেন। খেলার প্রসার করছেন। আমাদের কেষ্টদাও খেলাপ্রেমী মানুষ। সব সময় তিনি পাশে আছেন। এই উদ্যোগে তিনিও খুব খুশি। আমাদের পাশে আছেন।”







