বিনোদন

ঝাড়খণ্ডে রঘু ডাকাতের দ্বিতীয় সিডিউলের শ্যুটিংয়ে নতুন মুখ?

রঘু ডাকাত সিনেমার একেবারে এক্কেবারে ঘোষণা হওয়ার পর থেকে প্রতিমুহূর্তের আপডেট সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন নায়ক তথা প্রযোজক দেব। ইতিমধ্যেই ১৬ই মার্চ জোর কদমে শুরু হয়েছে এই বহু অপেক্ষাকৃত সিনেমার শ্যুটিং। বর্তমানে চলছে দ্বিতীয় সিডিউলের শ্যুটিং। তবে এবার সেই শ্যুটিংয়ে দেখা গেল নতুন এক তারকার মুখ?

২০২৫ সালে বড় পর্দায় দাপট দেখাতে চলেছে সুপারস্টার দেব এর একাধিক সিনেমা সেই সুখবর অনুরাগীদের বছর শুরুতেই জানিয়েছিলেন স্বয়ং নিজেই। তার মধ্যে অন্যতম সুখবর হলো রঘু ডাকাত। তারপর থেকেই এই সিনেমার জন্য বিভিন্নভাবে প্রশিক্ষণ নিয়েছেন নায়ক দেব। সেই ছবি ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। এমনকি ১৬ই মার্চ প্রথম শিডিউলের শ্যুটিং শুরু হলেও ঠিক ১২ দিনের মাথায় সেই শুটিং সম্পন্ন হয়।

বর্তমানে দ্বিতীয় সিডিউলের শ্যুটিং জোড় কদমে চলছে ঝাড়খণ্ডের মাটিতে। যেখানে শুটিং শুরু প্রথম দিনের ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার সামনে ভাগ করে নিয়েছিলেন। এমনকি এই সিনেমায় নায়ক ছাড়াও দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যায়, ইধিকা পাল, সোহিনী সরকার সহ একাধিক তারকাকে। এবার সেই তালিকায় দেখা গেল রজতাভ দত্তের নাম। ইতিমধ্যেই ঝাড়খণ্ডের দ্বিতীয় শিডিউলের শ্যুটিংয়ে দেখা গেছে অভিনেতাকে। পাশাপাশি জানা গেছে একটি গুরুত্বপূর্ণ চরিত্রেই দেখা যাবে রজতাভ দত্তকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.