অফবিটবিশ্ব

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী ২০২৫ সালেই মোবাইল ব্যবহার ডেকে আনবে মহাসর্বনাশ!

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী মোটামুটি ফলে যায় বলেই ধারণা বিশ্বাস বিশ্ববাসীর। ২০২৪ সাল তিনি যা যা বলে গিয়েছিলেন অধিকাংশই মিলেছে। ২০২৫ সালের অন্যান্য ভবিষ্যদ্বাণীর সঙ্গে বলেছিলেন একাধিকবার কাঁপবে বিশ্ব।

ইতিমধ্যেই বছরের প্রথম ৩ মাসেই একাধিকবার কেঁপেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত। বাদ যায়নি ভারত।

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী ২০২৫ সালেই শেষের শুরু। যদিও সৃষ্টির ধ্বংস এই বছরই হবে না। সেটা ঘটবে ৫০৭৯ সালে। এমনটাই বলে গিয়েছেন তিনি। তবে কেবল ভূমিকম্প নয়, তিনি জানিয়েছেন যন্ত্রের প্রভাবে মানুষও হয়ে যাবে রোবটের মতো। কমে আসবে মানবিক অনুভূতি, দুর্বল হবে পারস্পরিক সম্পর্কের বন্ধন। এছাড়াও তাঁর ভবিষ্যদ্বাণী থেকে জানা যায়, ২০২৫ সালে নাকি যুদ্ধ লাগতে চলেছে ইউরোপ জুড়ে। শুরু হতে চলেছে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। এমনকী তিনি নাকি এও বলে গিয়েছেন যে, “৫০৭৯ সালে ধ্বংস হবে মানব সভ্যতা আর তার সূচনা হবে ২০২৫ থেকেই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.