রাজ্য

রাজ্যপাল ইস্যুতে স্ট্যালিনের সঙ্গে ফোনে কথোপকথন মমতার, কী কথা হল?

অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে রাজ্যপালের ‘অগণতান্ত্রিক কার্যকলাপের’ বিরুদ্ধে বিস্তারিত আলোচনার প্রয়োজন। যার দরুন সমস্ত বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের একজোট হয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটের মাধ্যমে এমন কথাই জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

স্ট্যালিনের সঙ্গে কথোপকথনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিরোধী দলগুলির মুখ্যমন্ত্রীদের একটি বৈঠক ডাকা উচিত, যাতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা যায়। সম্প্রতি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও স্ট্যালিন, নীতীশ কুমার এবং উদ্ধব ঠাকরে-সহ একাধিক নেতার সঙ্গে বিরোধী দলগুলির বৈঠকের বিষয়ে কথা বলেছেন।

প্রসঙ্গত, অনলাইন গেমিং সংক্রান্ত এক বিল সম্প্রতি পাশ করানো হয় তামিলনাড়ু বিধানসভায়। দীর্ঘদিন সেই বিল ফেলে রেখেও তাতে সই করেননি উক্ত রাজ্যের রাজ্যপাল। এই ধরনের সমস্যায় একাধিকবার পড়তে হয়েছে বাংলার সরকারকেও। বালি পুরসভা বিল থেকে শুরু করে একাধিক বিল রাজভবনে পড়ে থেকেছিল দীর্ঘদিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.