গতবছর নভেম্বর মাসে ইনস্টাগ্রামে নিজের রূপান্তরের কথা শেয়ার করে নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে এসেছিলেন অনন্যা। দীর্ঘ ১১ মাসের বিদেশযাত্রা শেষে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অনন্যা জানিয়েছেন, ট্রান্সজেন্ডার হয়ে ওঠার পথে তাঁকে যেমন সমর্থন পেয়েছেন, তেমনই মুখোমুখি হতে হয়েছে হয়রানিরও।
অনন্যা জানান, “কয়েকজন পরিচিত ক্রিকেটার যখন-তখন আমাকে নগ্ন ছবি পাঠিয়েছেন। আমি মুশির খান, সরফরাজ খান, যশস্বী জয়সওয়ালের মতো খেলোয়াড়দের সঙ্গে মাঠ ভাগ করে নিয়েছি। আমার বাবাও একজন পরিচিত ব্যক্তি, ফলে নিজের পরিচয় অনেকসময় গোপন রাখতে হয়েছে। এই দুনিয়া এখন বিষাক্ত পুরুষে ভরে গিয়েছে।”
তিনি আরও বলেন, “যে ব্যক্তি একসময় প্রকাশ্যে আমাকে অপমান করত, সেই-ই আমার সঙ্গে ছবি তুলতে চাইত। এমনকি এক সিনিয়র ক্রিকেটার সরাসরি গাড়িতে ডেকে যৌন প্রস্তাবও দেয়।”
আইসিসি-র নিয়ম অনুযায়ী, বর্তমানে ট্রান্সজেন্ডার অ্যাথলিটরা মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে পারেন না। তবে শোনা যাচ্ছে, এই নিয়মে শীঘ্রই পরিবর্তন আনার ভাবনা চলছে। এই প্রেক্ষাপটেই অনন্যার বক্তব্য নতুন মাত্রা পেয়েছে।







