দেশবিদেশ

পহেলগাঁওতে হামলার পর মাথা কেটে নেওয়ার হুমকি পাকিস্তানের

গত মঙ্গলবার ফের উপত্যকায় নেমে এসেছে কালো ছায়া। শান্ত ভূস্বর্গ অশান্ত হয়ে উঠেছে। পহেলগাঁওতে ঝড়েছে রক্ত। এরপর লন্ডনে পাকিস্তান হাইকমিশনের বাইরে হুমকি পাকিস্তানের কর্মকর্তাদের। সেই ছবি ভাইরাল হলে সোশ্যাল মিডিয়ায়।

পেহেলগাঁওতে তাহেরির লস্করের দ্য রেজিমেন্ট ফ্রন্টের সন্ত্রাসবাদীরা অতর্কিত হামলা চালিয়ে ২৬ জন পর্যটকদের প্রাণ কেড়ে নেয়। সেই পর্যটকদের মধ্যে ছিল দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ। সেই কারণে লন্ডনে পাকিস্তান হাইকমিশনের বাইরে যুক্তরাজ্যে ভারতীয় ও ইহুদি সম্প্রদায়ের ৫০০ জনেরও বেশি মানুষ বিক্ষোভ প্রদর্শন করে। শান্তিপূর্ণভাবে সেই প্রতিবাদ। তবে পাকিস্তানের কর্মকর্তারা বিক্ষোভকারীদের বার্তা দিতে বেরিয়ে আসে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

পাকিস্তানের সেই বার্তায় ছিল হুমকি। একজন ঊর্ধ্বতন পাকিস্তানি সেনা কর্মকর্তা হাইকমিশনারের অফিসের বাইরে এসে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে প্রথমে বায়ু সেনা কর্মকর্তা অভিনন্দন বর্তমানের ছবি দেখিয়ে গলা কেটে নেওয়ার হুমকি দেয়। যেই ভিডিও সামনে আসতেই সর্বস্তরে নিন্দার ঝড় উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.