জেলাস্বাস্থ্য

স্বাস্থ্যসাথী কার্ড না নেওয়া অন্যায়! কড়া ব্যবস্থা নেওয়ার হুসিয়ারী মেয়র গৌতম দেবের

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এর জনমুখী প্রকল্পের মধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প তাদের মধ্যে অন্যতম । উপভোক্তাদের এই প্রকল্পের সম্পূর্ণ লাভ নিতে জেলার বিভিন্ন বেসরকারি নার্সিং হোম কর্তৃপক্ষ এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে জরুরী বৈঠক অনুষ্ঠিত হল শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজ । বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য এম আই সি রা। বৈঠকে মেয়র গৌতম দেব জানান শিলিগুড়িতে সাস্থ্যসাথী কার্ডকে অনেক নার্সিংহোম গ্রহন করছেন না, এটা অন্যায়। আমরা প্রথমে নার্সিংহোমগুলিকে অনুরোধ করব। যদি না শোনে পরে কড়া ব্যাবস্থাও গ্রহন করা হবে বলে হুশিয়ারি দেন মেয়র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.