সেপ্টেম্বরের ৩ তারিখে বিয়ে দিয়েছিলেন এক মাত্র মেয়ের,আর বিয়ের মাত্র ১০ দিনের মাথায় পাওয়া গেলো বাবার মৃতদেহ! ঘটনাটি ঘটেছে গল্ফগ্রিনের কলাবাগানে।
এদিন বাড়ির সিঁড়ির পাশে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য।মৃত ব্যক্তির বয়স ছিল ৮০ বছর। তিনি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারী কর্মী ছিলেন। বহুদিন ধরে ছিলেন শয্যাশায়ী। প্রাথমিক অনুমানে ওপর থেকে পড়ে গিয়ে মৃত্যু হলেও সন্দেহ জাগছে তাঁর জামাইয়ের ওপর। প্রতিবেশীদের বয়ান অনুযায়ী, জামাইয়ের সাথে শুরু থেকেই সম্পর্ক ভালো ছিল না বৃদ্ধর। জামাইকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।







