লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে ফের প্রকাশ্যে এল অন্তর্দ্বন্দ্ব। দলেরই একাংশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে দিলীপ ঘোষ। পাল্টা ইঙ্গিতে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার দিঘায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলেন, “যারা মমতা ব্যানার্জির আঁচলে বড় হয়েছে, তারা নিজেদের ধান্দায় বিজেপিতে এসেছে। তারা এসে খেয়ে নিচ্ছে, আর দিলীপ ঘোষ শিখবে তাদের কাছে? আমি জানি কীভাবে লড়াই করতে হয়।” নিজের রাজনৈতিক পরিশ্রমের কথা টেনে তিনি আরও বলেন, “আমার রক্ত ঠিক আছে, আমি কোনও দল ঘুরে বিজেপিতে আসিনি।”
রাজনৈতিকমহলের দাবি, এই বক্তব্য মূলত শুভেন্দু অধিকারীর প্রতি ইঙ্গিত করেই। কারণ শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ২০২০ সালে।
প্রতিক্রিয়ায় শুভেন্দু বলেন, “এ নিয়ে আমার কিছু বলার নেই। আমার অবস্থান আমি আগেই পরিষ্কার করেছি। ২০১১-র আগে বলেছিলাম সিপিএম যাক, যে পারে আসুক। আজ বলছি, মমতা ভাগা, হিন্দু বাঁচাও, বেকার বাঁচাও।” তিনি আরও যোগ করেন, “আমার লক্ষ্য এক – তৃণমূলকে হারানো আর ভাইপোকে জেলে পাঠানো।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্য দলীয় ঐক্যের ঘাটতির প্রমাণ। বিধানসভা নির্বাচনের আগে এই বিভাজন বিজেপির জন্য বড় সংকেত হতে পারে।







