ভারত-ভুটানের সম্পর্ক ও অর্থনৈতিক পরিকাঠামো আরও দৃঢ় করতে ভুটান সফরের উদ্যেশ্যে রওনা দিয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবার সফরে বেরিয়ে বিপত্তির মধ্যে পরেছে তাঁর বিমান। তবে জরুরি পরিস্থিতিতে ভুটান পৌঁছনোর আগেই অবতরণ করতে হয় অর্থমন্ত্রীর বিমান।
১৭৬৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহাসিক সাঙ্গায়েন চোয়েখোর মঠ পরিদর্শন করে এই ভুটান সফরের সূচনা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এরপর তিনি সাক্ষাৎ করবেন রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে। তারপরেই অর্থমন্ত্রী সোজো গিয়ে দেখা করবেন প্রধানমন্ত্রী দাশো শেরিং টোবগের সঙ্গে। পাশাপশি এই ভারতীয় অর্থমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন লেকি দোরজির সঙ্গে। সেই বৈঠকে আলোচনা হবে ভুটানের অর্থনৈতিক ও আর্থিক অংশীদারিত্ব নিয়ে। যাতে সেই ক্ষেত্রে আরও উন্নতি করা যায়। তবে এই সফরের মাঝে পরলো বাঁধা।
আগামী ২রা নভেম্বর পর্যন্ত এই সফর চলবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। সেই সুচি অনুসারে ৩০শে অক্টোবর ভুটানের উদ্দেশ্যে রওনা দেয় অর্থমন্ত্রীর বিমান। তবে আবহাওয়ার অবনতির ফলে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয় ওই বিমানের। তাঁর জন্য শিলিগুড়িতে রাত্রিবাস ভারতের অর্থমন্ত্রী
নির্মলা সীতারমন। আবহাওয়া ঠিক হতেই ফের রওনা দেবেন তিনি।







