দেশ

দেশের উদ্বেগের পরিস্থিতির মধ্যেই শবরীমালা দর্শনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

শবরীমালা মন্দির অন্যতম পবিত্র স্থান বলেই জনপ্রিয় সকলের কাছে। পাথানামথিত্তা জেলার পাম্পা থেকে ৪ কিলোমিটার উঁচু পথ, দেশের রাজধানী অর্থাৎ দিল্লি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির ঐতিহাসিকও বটে। এবার সেই ঐতিহাসিক মন্দিরের দর্শনে যাচ্ছেন ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই সফরে নিরাপত্তা নিয়ে প্রশাসনের তোর জোর তুঙ্গে।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,০০০ ফুট উচ্চতায় পশ্চিমঘাট পর্বতমালার উপর অবস্থিত রয়েছে শবরীমালা মন্দির। এই মন্দিরে ঐতিহাসিক সফরে প্রথম দেশের রাষ্ট্রপতি হিসেবে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বর্তমানে কাশ্মীরে পেহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার পর দেশে বেশ উদ্বেগ জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই অস্থির আবহের মধ্যেই রাষ্ট্রপতির এই হাইপ্রোফাইল সফরে নিরাপত্তায় কোনো রকম ফাঁক রাখতে রাজি নয় প্রশাসন।

এই ঐতিহাসিক সফর করা নিরাপত্তা বলার মধ্যে দিয়েই হবে। সেই কারণে এই নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। কোন পথ দিয়ে রাষ্ট্রপতি মন্দিরে পৌঁছবেন সেই বিষয়ে ঠিক না হলেও দিনক্ষণ নিশ্চিত হয়ে গেছে। এই রাষ্ট্রপতির এই সফরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বৈঠকে বসেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এমনকি তিনি স্বয়ং পর্যালোচনা সভার মাধ্যমে পুরো বিষয়টার ওপর নজরদারি করবেন। চলতি মাসের আগামী ১৮ তারিখে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সফরের উদ্দেশ্যে রওনা দেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.