গত কয়েকদিনের তীব্র গরমে হাঁসফাঁস করা বাংলা সহ উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলে অবশেষে নেমেছে স্বস্তির বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই মনোরম আবহাওয়া আরও কয়েকদিন বজায় থাকবে।
ভারত আবহাওয়া অধিদপ্তর (IMD) এই আকস্মিক পর হিসেবে সক্রিয় পশ্চিমা ঝঞ্ঝা এবং তৎসংলগ্ন ঘূর্ণাবর্তকে দায়ী করেছে। বর্তমানে এই ঘূর্ণাবর্ত মধ্য পাকিস্তান এবং সংলগ্ন পাঞ্জাব ও উত্তর-পশ্চিম রাজস্থানের উপর অবস্থান করছে। এছাড়াও, স্থানীয় ও বৈশ্বিক অন্যান্য কিছু আবহাওয়াগত কারণও এই পরিবর্তনে সাহায্য করেছে। রাজস্থানের উপর সৃষ্ট দুটি ঘূর্ণাবর্ত এবং আরব সাগর ও পূর্ব উপকূলের উপর থাকা একটি বিপরীত ঘূর্ণাবর্ত মিলিতভাবে উত্তর-পশ্চিম ভারতে এই অপ্রত্যাশিত আবহাওয়া তৈরি করেছে।
এমনকি ৫ ও ৬ মে উত্তরাখণ্ডের কিছু অংশে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
সময় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতও হতে পারে।
বাংলার আবহাওয়াতেও দুর্যোগের ঘনঘটা অব্যাহত রয়েছে। আজ থেকে আগামী তিন দিন রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। যদিও সব জেলায় এখনই সতর্কতা জারি করা হয়নি। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাত দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ ও আগামিকাল উত্তরবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ভোরে কালবৈশাখীর দাপটে উত্তরের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়েছে। বুধবার সকালেও সেখানে ঝড়বৃষ্টি অব্যাহত ছিল।
এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক থাকার এবং প্রয়োজন অনুযায়ী নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মাঠে থাকা কৃষক এবং মৎস্যজীবীদেরও বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।







