রাজ্য যখন গোরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার, নিয়োগ দুর্নীতিসহ রেশন দুর্নীতি মামলায় তোলপাড় হয়েছে গোটা রাজ্য রাজনীতি। এমনকি রাজ্যে চুরি ও তোলাবাজি বৃদ্ধির বিষয়ে সতর্কও করেছিলেন স্বয়ং অনুপম হাজরা।
আর এবার সারদা চিটফান্ড সংক্রান্ত একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারীকে তলব করল পশ্চিমবঙ্গ পুলিশ।
আজ সৌমেন্দুকে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানায় উপস্থিত হতে বলা হয়েছে। অভিযোগ, সৌমেন্দু অধিকারী কাঁথি পুরসভার চেয়ারম্যান থাকাকালীন বহু কোটি টাকার সারদা চিটফান্ড মামলা সংক্রান্ত কিছু ফাইল চুরি যায়। সেই বিষয়ে প্রশ্ন করার জন্যই শুভেন্দু অধিকারীর ভাইকে তলব করা হয়েছে।







