আবহাওয়া

জোড়া ঘূর্ণবাতে বঙ্গে স্বস্তির নিঃশ্বাস, নামলো তাপমাত্রা, কলকাতা সহ ৮জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস

টানা গরমের জ্বালা থেকে মুক্তি মিলেছে। অবশেষে সোমবার দক্ষিণবঙ্গবাসী পেয়েছে বহু অপেক্ষৃত বৃষ্টি। সোমবারের পর মঙ্গলবার রাতেও কলকাতা সহ জেলায় জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে। যার জেরে বুধবার সকাল থেকে বদল হয়েছে আবহাওয়া।
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে যাওয়ায় হাঁসফাঁস করা গরম নেই।
আলিপুর হওয়া অফিস সূত্রে খবর, বুধ এবং বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নদিয়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়াও ওইদিন উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও হতে পারে ভারী বৃষ্টি।

বুধবার বেশিরভাগ জেলাতেই দিনভর মেঘলা আকাশ থাকবে। দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। শনিবার থেকে কমবে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে দেড় কিলোমিটার উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে । এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থান, ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত । এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস এই রাজ্যে প্রবেশ করছে । এর জেরেই বৃষ্টি পরিস্থিতি তৈরি হয়েছে । বৃহস্পতিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় সমুদ্রতট ও তীরবর্তী এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে । মৎস্যজীবীদের বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.