দেশ

৫৪ বছর পর দেশজুড়ে অসামরিক ব্ল্যাক আউট মোহরা

সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওতে ঘটে গেছে ভয়াবহ জঙ্গি হামলা। অনেকদিন ধরেই ভারতীয় সেনারা কখনো জলে কখনো বা স্থলে চলছে মহড়া। এমনকি মক ড্রিল চলছে বায়ু সেনা বাহিনীর। ৭ই মে অর্থাৎ বুধবার গোটা দেশজুড়ে চলবে ব্ল্যাক আউট অসামরিক মহড়া।

কাশ্মীরের পেহেলগাঁওতে নির্মম হত্যাকান্ডের পর পাকিস্তানকে ভারতীয় সেনারা কড়া জবাব দিতে তৈরি হচ্ছে। প্রায় ৫৪ বছর পর অসামরিক বাহিনীর পক্ষ থেকে দেশ জুড়ে মক ড্রিল চলবে। এবারে এই ড্রিলে ব্ল্যাকআউট হতে পারে। এই ব্ল্যাক আউট ড্রিল করা হচ্ছে যাতে রাতের অন্ধকারের শত্রুর বিমান হামলা করলে প্রাণহানি সংখ্যা কমে যায়। এমনকি ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতেই এই ধরনের মোহরা চলবে।

এই ব্ল্যাকআউট ড্রিল চলাকালীন বাড়িতে ২৫ ওয়াটের বেশি আলো জালানো যাবে না। এমন আলো জ্বালাতে হবে যা ২০ ফুটের বেশি উঁচু থেকে যেন দেখা না যায়। উঁচু বিল্ডিং এর আলো বন্ধ রাখতে হবে। পাশাপাশি ছাদে কোনরকম আলো থাকলে সেটাও বন্ধ রাখতে হবে। এছাড়াও জ্বলবে না কোন গাড়ির আলো। সেই জায়গায় জড়িয়ে রাখতে হবে ব্রাউন কাগজ। যদি সেই সময় শত্রুর বিমান ঢোকে তাহলে তা বায়ু সেনার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। সেই সময়ই চারিদিক ব্ল্যাকআউট হয়ে যাবে। এমনকি এক্ষেত্রে ৪ ধরণের এয়ার রেড করা হবে। প্রথমেই হবে হলুদ এয়ার রেড। এরপর দ্বিতীয়তে লাল এয়ার রেড হবে। তারপরেই তৃতীয়তে গ্রিন এয়ার রেড এবং চতুর্থত হোয়াইট এয়ার রেড থাকবে। শত্রুর বিমানের গতিবিধি লক্ষ্য করে এই ধরনের ইঙ্গিত দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.