রাজ্য

উচ্চ মাধ্যমিকে অষ্টম পূর্ব মেদিনীপুরের তিস্তার সমর্থন ভারতীয় সেনার প্রতি।

প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবার উচ্চমাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থান অর্জন করলো পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার রঘুনাথবাড়ি রামতারক হাই স্কুলের ছাত্রী তিস্তা বেরা। প্রাপ্ত নম্বর ৪৯০. বাবা চন্দন কুমার বেরা পেশায় একজন শিক্ষক। মা কেকা বেরা একজন গৃহবধূ। অষ্টম স্থানাধিকারী তিস্তার আরও একটি পরিচয়, সদ্য প্রয়াত পিংলার বিশিষ্ট শিক্ষাবিদ, জলচক নাটেশ্বরী নেতাজী বিদ্যায়তনের প্রাক্তন প্রধান শিক্ষক পবিত্র কুমার জানার মেয়ের বাড়ীর নাতনি। উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রী তিস্তা বেরা ভবিষ্যতে ডাক্তার হতে চায়। তবে পড়াশোনা ছাড়াও আবৃত্তি করতে ভালবাসে। তিস্তা শুধুমাত্র পড়াশোনায় কৃতি নয়। দেশের প্রতি রয়েছে তার অগাধ ভালোবাসা ও সেনাবাহিনীর প্রতি রয়েছে শ্রদ্ধা।

গতকাল ভারতীয় সেনাবাহিনীর পাকিস্তানের উপর আক্রমনের জন্য ভারতীয় নাগরিক হিসেবে গর্বিত বলে জানায় তিস্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.