চন্দ্রযান-৩ মিশনের পর নতুন নতুন সাফল্যের শিখর ছোঁয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, ইসরো। এরই মধ্যে মঙ্গলবার বহু প্রতীক্ষিত গগনযান মিশনের চার মহাকাশচারীর নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তালিকায় রয়েছেন তিনজন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণান নায়ার, অজিত কৃষ্ণান ও অঙ্গদ প্রতাপ এবং একজন উইং কমান্ডার শুভাংশু শুক্লা।ঐতিহাসিক এই মিশনের সাক্ষী হচ্ছেন না কোনও ভারতীয় মহিলা।
বায়ুসেনাদের হাত ধরে ১৪০ কোটি দেশবাসীর প্রত্যাশা পূরণ হবে বলে মন্তব্য করেন তিনি। ২০৩৫ সালের মধ্যে ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন এবং ২০৪০ সালে চাঁদের মাটিতে মানুষ পাঠানোর লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।







