অক্ষয় তৃতীয়া পালন করা হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ার দিন। সকলের নজর কেড়েছেন রামের বেশে বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাস। অক্ষয় তৃতীয়ার আগের দিন এলো আদিপুরুষের মোশান পোস্টার। ভক্তদের এক বড় চমক দিলেন পরিচালক প্রযোজক।
আর এখানেই রামের চরিত্রে এসেছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। পোস্টার দেখেই রাম ভক্তরা বেশ মুগ্ধ হয়েছেন। সেই পোস্টার নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ফিল্ম এনালিস্ট তরুণ আদর্শ টুইটারে এক মিনিট ৩০ সেকেন্ডের আদি পুরুষের মোশন পোস্টার শেয়ার করেছেন আর তারপরেই দ্রুত গতিতে ভাইরাল হয়েছে।
এবারে আসতে চলেছে বড় পর্দায় রামায়ণ। সুপারির ছবি তানহাজি ছবির পরিচালক ওম রাউতের আপকামিং ছবি রামায়ণ। এই ছবিতে রাম সীতা রাবণের জুটি বেঁধেছেন প্রভাস কৃতি এবং সেফ। এই আদি পুরুষের মুক্তির দিন একাধিকবার পিছিয়ে গিয়েছে। এছাড়াও বিভিন্ন সমালোচনার মধ্যে পড়েছে এই ছবি। সবকিছু ঠিক থাকলে আদিপুরুষের এই ছবি মুক্তি পেতে চলেছে ১৬ই জুন।







