খেলাধুলা

স্থগিত আইপিএল! তবুও বিদেশি ক্রিকেটারদের প্রস্তুত থাকার নির্দেশ বোর্ডেরP

ভারত-পাকিস্তান সীমান্তে টানটান উত্তেজনা, তারই মাঝে স্থগিত হয়ে গেল আইপিএল। কিন্তু পরিস্থিতি বদলাতে সময় লাগেনি। শনিবার বিকেলেই ঘোষণা হয়েছে যুদ্ধবিরতির, আর তার পরপরই নতুন আশার আলো দেখছেন ক্রিকেটপ্রেমীরা। ভারতীয় বোর্ড সূত্রে খবর, বিদেশি ক্রিকেটারদের বাড়ি ফিরতে দিলেও তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে, যেন প্রস্তুত থাকেন—কারণ, আগামী সপ্তাহেই আবার শুরু হতে পারে স্থগিত হয়ে যাওয়া এই মেগা টুর্নামেন্ট।

চলতি সপ্তাহেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ইডেনে খেলে শহর ছেড়েছিল কলকাতা নাইট রাইডার্স। এরপরেই ক্যারিবিয়ান তারকা পাওয়েল, নারিন, রাসেল এবং দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক ও আনরিখ নখিয়া সহ প্রায় সব বিদেশি ক্রিকেটার দেশ ছাড়তে শুরু করেন। শুধু খেলোয়াড়ই নয়, সাপোর্ট স্টাফরাও ভারত থেকে ফিরে গিয়েছেন। তবে তাঁদের সবাইকে জানানো হয়েছে, টিকিট খুলে রাখুন—আইপিএল আবার শুরু হতে পারে যেকোনও মুহূর্তে।

এদিকে, পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররাও ধরমশালার ম্যাচ থেকে সরাসরি দিল্লি হয়ে নিজের দেশে ফিরে গিয়েছেন। তবু তাঁদেরও বোর্ডের তরফে বার্তা—চূড়ান্ত ঘোষণা আসেনি, প্রস্তুত থাকুন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নতুন সূচি নিয়ে জল্পনা।

১২ মে পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা ভারত ও পাকিস্তানের মধ্যে। এই সময়সীমার মধ্যেই পরিস্থিতি স্থিতিশীল থাকলে কলকাতা ও দক্ষিণ ভারতের কয়েকটি শহরে ফের মাঠে গড়াতে পারে আইপিএল। ক্রিকেটপ্রেমীরা তাই আবারও স্বপ্ন দেখছেন—যুদ্ধ নয়, এবার হোক ক্রিকেটের উৎসব!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.