পর্তুগাল এর সিরিয়াল কিলার ডিয়োগো আলভেসের কথা শুনেছেন? ১৮১৯ সালের স্পেনের এক অতি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে এই বেক্তি। হত দরিদ্র হবার জন্য সে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে কাজের সন্ধানে সেখানে তার অনেকের সাথে পরিচয়ে হয়। সেখানে সে অপরাধের পথ বেছে নেয়, তার মতন কয়েকজন লোক কে একত্রিত করে সে লুটপাট চালাতে থাকে। কিন্তু পুলিশের কবলে পড়ে তার সাথীরা অচিরেই ছেড়ে যায়।
কিন্তু ডিয়োগো কায়েদা করে সেখান থেকে বেরিয়ে আসে এবং স্পেনের এক ২১৩ ফুট উচু সেতুর উপরে নিজের ডেরা জমায়, সেতুর উপর দিয়ে যাওয়া আসা করা কৃষকদের লুটপাট করে নিচে ফেলে দিত। প্রথমের দিকে পুলিশ ভাবে – অভাবে লোক হয়তো আত্মহত্যা করছে । ১৮৩৬ থেকে ১৮৩৯ পর্যন্ত সে প্রায় ৭০ জন কে হত্যা করে । পরের পর হত্যার ঘটনা কে পুলিশ আত্মহত্যা ভেবে কেস বন্ধকরে দিলেও একবার এক সম্ভারন্ত পরিবারের উধাও হয়ে যাবার ঘটনা কে কেন্দ্র করে তাল্লাশি শুরু হয় । ওই পরিবার কোনো কারণে ওই সেতু দিয়ে ফিরছিল এবং তাদের কেও ডিয়োগো লুট করে এবং হত্যা করে এবং নিচে ফেলে দেয়। পরে যখন পুলিশ ওই সেতুর তল থেকে ওই পরিবারে দেহ উদ্ধার করে তখন তাদের শরীরের উপর অনকে ক্ষত চিহ্ন পায়ে এবং বাকি দেড বডি কেও খতিয়ে দেখতে শুরু করে। সহজেই বোঝা যায় যে এই গুলি কোনোটাই আত্মহত্যা নয় সম্পূর্ণ হত্যা । তখন পুলিশ খোঁজ শুরু করলে ডিয়োগো আত্মগোপন করে ।
ডিয়োগো হত্যা কিছুদিন বন্ধ করে আত্মগোপন করলেও বেশি দিন টা অব্যাহত রাখা সম্ভব ছিলনা কারণ তার অর্থের প্রয়োজন বাড়ছিল । তার লোভের পরিমাণ বাড়ে আর সে এবার ধনী পরিবার দের টার্গেট করতো । এতে তাকে বার বার হত্যা করতে হতো না একবার লুট পাট চালালেই মাস দুয়েকের বিশ্রাম নিয়ে আত্মগোপন করতো । এই বার সে যে দল বানায় তার মধ্যে কয়েকজন ধরা পড়ে যায় এবং তারা ডিয়োগো কে চিনিয়ে দেয় পুলিশ কে । পুলিশ ডিয়োগো কে আটক করলে সে জানায় সে কত গুলো খুন করেছে তার মনে নেই, তবে সে এটাও বলে পুলিশের হাতে সে যাতে ধরা না পড়ে তাই পুরুষ – মহিলা থেকে শুরু করে শিশুদের ও হত্যা করতো । পুলিশ আশ্চর্য হয়ে যায় এবং তাকে বিচার অধীন করা হয় ।
১৮৪১ সালে ডিয়োগো কে তার কাজের জন্য ফাঁসি দেয়া হয় । তখন ফ্রেনোলোজি অধ্যয়নের প্রচলন ছিলো তাই সিদ্ধান্ত নেওয়া হয় ডিয়োগোর মির্তুর পর তার মাথাটি সংরক্ষণ করা হবে গবেষণার জন্য, আজ তার মাথা বিশ্ব বিদ্যালয় সংগ্রহিত আছে।







