সূত্রের খবর অনুযায়ী জানা গেছে,রবিবার অর্থাত্ প্রার্থী তালিকা প্রকাশের দিন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক থেকে ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।তারকা-নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলে জানা যাচ্ছে।আরও জানা যাচ্ছে, মঞ্জুষার ডিরেক্টর ও রাজ্য পর্যটন দফতরের ভাইস চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিতে চলেছেন সায়ন্তিকা।
সোমবারই এই পদ থেকে ইস্তফা দেওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এ বিষয়ে তাঁর কোন বক্তব্য এখনো পাওয়া যায় নি। যদিও ইস্তফা পত্রে কোনো তারিখ বা সই নেই।তবে শুরুতেই লেখা আছে, “জনগর্জন সভার সাফল্যের জন্য অভিনন্দন বার্তা। আমি গত ৩ বছর ধরে দলের সামগ্রিক রাজনৈতিক প্রতিবাদী ও উন্নয়ন কর্মসূচির সঙ্গে সামগ্রিকভাবে জড়িত ছিলাম। দলের সুনির্দিষ্ট পার্টিলাইন মেনে সমস্ত কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছি। এই পর্যায়ে আমি দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি।”







